1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

দোয়ারাবাজারে মিথ্যা তথ্য প্রদান, আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টার অপসারণের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪১৪ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। পোস্টারে মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নিজেকে প্রভাষক দাবি করায় বুধবার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পোস্টার অপসারণ করার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম লিফলেট ও পোস্টারে তাঁর নামের পূর্বে নিজেকে প্রভাষক হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে এলাকার সাধারণ ভোটাররা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। মিথ্যা তথ্য উপস্থাপনের দায়ে উপজেলা প্রশাসন দ্রুত পোস্টার অপসারণের নির্দেশ দেন।
জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম বলেন, ভুলে সাবেক শব্দটা লেখা হয়নি। আমি সংশোধন করে ফেলবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ বলেন, পোস্টার ও লিফলেটে মিথ্যা তথ্য উপস্থাপন করায় সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে পোস্টার অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। প্রার্থী নিজে থেকে পোস্টার অপসারণ না করলে প্রশাসনিকভাবে তা অপসারণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com