1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দোয়ারাবাজারে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ: আটক ৮

  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর দখল, ভাঙচুরসহ নারী, শিশু ও দুই মহিলা পুলিশসহ অন্তত ৬/৭জন আহত হয়েছেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৮জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফু ও একই গ্রামের আল আমিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আল আমিনের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম রফু’র মেয়ের বাড়িঘর দখল করে উপর্যুপরি ধংসযজ্ঞ চালায়।এ সময় ঘরদরজা ভাংচুরসহ নারী ও শিশুসহ অন্তত ৪/৫জন আহত হন।

এদিকে ঘটনার খবর পেয়ে তাrক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলা ভাঙচুরে বাঁধা দেয়ার চেষ্টাকালে তাদের উপরও চড়াও হয় হামলাকারীরা। এসময় দুই মহিলা পুলিশ আহত হন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় ঘটনায় জড়িত ৮জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- আল আমিন, আব্দুল মালেক, হুমায়ূন কবির, আব্দুছ ছোবহান, উমর আলী, রহিম হোসেন, শিরিনা বেগম ও সোহেনা বেগম।

বিকালে ছাতক-দোয়ারাবাজার জোনের এএসপি (সার্কেল) মো. বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে মারধর ওবাড়িঘরের ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করাহয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্তপরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরহামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com