1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

দোয়ারায় বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কানলার হাওরের ফসল রক্ষাবাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১১টায় বাঁধে দাড়িয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুন নুর (তুতি), আব্দুল হাশিম, মাও. আনোয়ারুল হক, আব্দুর রউফ, রেহান উদ্দীন, মইনুল ইসলাম, মাইন উদ্দিন, হাসীম মিয়া, ছুরত আলী, জামাল, আব্দল কাদির, আ. মতিন, সফিক মিয়া, জোবায়ের, সাদ্ধাম হোসেন, আশ্রাফ উদ্দিন, নাসির উদ্দিন, জসিম, রফিক, মোশাহিদ, খলিল, লায়েক, জোসেফ, সয়ফুল আমিন, শবদিল, এমরাজ, তাহির, আব্দুল ছালাম, তোতা হাফেজ আবুবক্কর প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধে সরকারি নীতিমালা মানছে না পিআইসি।
তারা সরকারি টাকা লুটপাট করার জন্য মনগড়া ভাবে ফসল রক্ষা বাঁধে মাটি ফেলছে। এক্সেভেটর মেশিন দিয়ে বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে।
উল্লেখ্য, কানলার হাওর পাড়ের নুরপুর গ্রাম থেকে আলীপুর পর্যন্ত ২৯ নং পিআইসির সভাপতি, সুরমা ইউনিয়নের ইউপি সদস্য নুরপুর গ্রামের মো. আলীনুর ও ৩০ নং পিআইসির সভাপতি আলীপুর গ্রামের আব্দুর রহিমের বাঁধের কাজে অনিয়মের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com