1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

দোয়ারায় বাঁধের গর্তে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৯৬ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::

দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের পাশে খাসিয়া মারা নদীর পাড়ে ২৬ নং পিআইসি কনছ খাই হাওরের বাঁধের গভীর গর্তে পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুরমা ইউনিয়নের পশ্চিম টিলাগাঁও গ্রামের মৃত সামসুদ্দিন মুন্সীর পুত্র আবুল কাসেম (৭০)।
বুধবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের কনছখাই হাওরের ফসল রক্ষা বাঁধের গর্তের ভেতরে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে সামসুদ্দিন আর বাড়ীতে ফিরেনি।
স্থানীয় সূত্রে জানা যায় গত দুই সপ্তাহ পূর্বে এই গর্তে পড়ে একটি গরুও মারা গেছে। স্থানীয়রা পিআইসির সভাপতিকে গর্ত ভরাট করে দেয়ার জন্য বলা হলেও এতে কোন কর্ণপাত করেনি তিনি।
পিআইসির সভাপতি একলাছ ফরাজি বলেন, গর্ত ভরাট করে দেয়ার কথা বলেছিলেন এলাকার লোকজন। আমার মাটি কাটার মেশিনটা অন্যত্র চলে যাওয়ার কারণে এতদিন ভরাট করতে পারিনি। দুই একদিনের মধ্যে গর্তটা ভরাট করে দিচ্ছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল হাসেম বলেন, কনছ খাই হাওরে পারে ফসল রক্ষা বাঁধের পাশে একজনের লাশের খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com