1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

দোয়ারায় মাদক পরিবহন না করায় সিএনজি চালককে মারধর

  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৩২১ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে মদের চালান পরিবহন না করায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বুধবার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত ফজল আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়- গত মঙ্গলবার রাত ৯ টায় জরুরী ডেলিভারি রোগী আনার কথা বলে উপজেলার শ্রীপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসীয়ার আলীর পুত্র সমর আলী (৩৮) ফকিরটিলা স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে নিয়ে যান। সিএনজিটি নরসিংপুর সারফিন নগর এলাকায় পৌঁছলে অপর প্রান্ত থেকে আসা একটি অটোরিক্শায় থাকা মদের তিনটি কাটন সিএনজিতে ওঠানো হয়। এসময় কাঁচের বোতলের শব্দ শোনে সিএনজি চালক ফজল আহমদ কাটনগুলো গাড়িতে ওঠাতে নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশায় থাকা আমির হোসেন, জমির হোসেন ও সমর আলী মিলে গাড়ির চাবি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারপিট করেন। ফজলের শোর-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে মদের কাটন নিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com