1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

দোলনার রশিতে ফাঁস লেগে প্রাণ গেল শিশুর

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে দোলনার রশিতে গলায় ফাঁস লেগে মাইশা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মোগলপুর গ্রামে ঘটেছে।

জানা গেছে, ওইদিন বিকেলে বাসায় মাইশা ও তার অন্য দুই বোন বাসায় বাধা দোলনায় খেলাধুলা করছিলো। সে সময় দোলনার রশিতে মাইশার গলা পেঁচিয়ে গেলে দম বন্ধ হয়ে সে মারা যায়।

মাইশার অন্য বোনের চিৎকার শুনে তার মা দৌঁড়ে এসে দেখেন মেয়ে দোলনার রশির সঙ্গে গলা প্যাঁচ লেগে ঝুলে রয়েছে। উদ্ধার করে মাইশাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com