1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর সলিল সমাধি

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে। শিশু দুটি ওই গ্রামের মোস্তফার মেয়ে সানিয়া (৮) ও সুরুজ আলীর মেয়ে আলিমা (৫)।

জানা গেছে, সোমবার বিকালে স্থানীয় পাঁন্ডারখালের (মরা সুরমা) পাড়ে খেলতে যায় শিশু দুটি । দৌড়াদৌড়ির (গোল্লাছুট)এক পর্যায়ে হঠাr পা ফসকে খালের পানিতে পড়ে ডুবে যায় একজন। তাকে উদ্ধার করতে খেলার সাথী অপর শিশুটিও তাrক্ষণিক পানিতে নামলে সেও অথৈ জলে তলিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে শিশু দুটির হাত খালের পানিতে ভাসতে দেখেন তাদের পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com