1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর ২৫ জনই নেগেটিভ

  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যফেরত ২৮ যাত্রীর আবারো নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা নেগেটিভ এসেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে তাদের এ ফলাফল আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

তিনি বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যে ২৮ প্রবাসীর করোনা শনাক্ত হয়েছিল তাদের দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলে ২৫ জনের ফলাফল নেগেটিভ আসে এবং তিন জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। গত রোববার (২৪ জানুয়ারি) তাদের নমুনা পরীক্ষার ফলাফলে এমনটা জানা যায়।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর গণমাধ্যম কর্মকর্তা মো. আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। তাদেরকে শাহপরান ৩১ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি।

গত ২১ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটে (বিজি-২০২) ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। তাদেরকে নগরের সাত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৪দিন হোটেলে থাকার পর ২৪ জানুয়ারি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com