1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আরিফ

  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১৮
  • ২৭৩ Time View

কামরুল ইসলাম মাহি, সিলেট থেকে : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিকভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সিসিকের স্থগিতকৃত দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষে গণনার পর আরিফের বিজয়ের বিষয়টি নিশ্চিত হয়। আরিফ গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৪৯ ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৫৩ ভোট পেয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ২১০২ ভোট। আরিফুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৪ ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪ ভোট পেয়েছেন। দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ৫২৮ ভোট। সব কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে আরিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সকল (১৩৪) কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতিকে আরিফ পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। আরিফের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com