1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত-৫

  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিএনজি অটোরিকশার ৪ চালকসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরো দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার  সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশা চালক কামরুল (৪৫), শাহ আলম (৪০), মোশারফ হোসেন (২৬), দিদারুল আলম (৩৫) ও অটোরিকশার এক যাত্রী। আহতরা হলেন মহিউদ্দিন ও লিটন।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সোহেল সরকার বলেন, মঙ্গলবার ভোরে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ১৬-৫২৩৫) বেপরোয়া গতিতে এসে ঠাকুরদিঘী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ঢুকে পড়ে। এসময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালকদের ৪ জন ও অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com