1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দ.সুনামগঞ্জে জলমহালে লুটপাটের ঘটনায় মামলা, আটক ২

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহালে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কাউয়াজুরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও কাউয়াজুরী গ্রামের জায়ফুর মোহাম্মদের ছেলে রমিজ আলী বাদী হয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের ৮৩ জনকে আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন। এ ঘটনায় দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের পাশে বাদীর সরকারি ইজারাপ্রাপ্ত বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহাল। উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের লোকজন মাঝে-মধ্যে রাতে ও দিনে বাদীর জলমহালে এসে মাছ ধরছিল। গত রবিবার (১৪ মার্চ) ভোরে উমেদনগর গ্রামের প্রায় ১০০/১৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমিতির সরকারি ইজারাকৃত জলমহালে প্রবেশ করে তাদের হাতে থাকা কোনা জাল, পলো এবং কুচাসহ বিভিন্নভাবে মাছ ধরতে শুরু করে। এ সময় ইজারাদারসহ উপস্থিত লোকজন বাধা দিতে গেলে আসামিরা বাদীসহ সাক্ষীদের ঘিরে ধরে রাখে। পরে জলমহালে রক্ষিত মাছ, নগদ টাকাসহ ১৪ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় কাউয়াজুরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য রমিজ আলী বাদী হয়ে উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের ৮৩ জনসহ অজ্ঞতনামা ১০০/১৫০ জনকে আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পরই দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বগাডুবি কাউয়াজুরী জলকরপুঞ্জ জলমহালে লুটপাটের ঘটনায় উমেদনগর (লাউগাঙ্গ) গ্রামের তছদ্দর আলীর ছেলে রুপ উজ্জিল (৪০) ও একই গ্রামের কুদরত উল্লাহ’র ছেলে আব্দুল খলিলকে আটক করেন।

দক্ষিণ সুনমাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন আসামিকে আটক করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com