দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ::
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল রহমানের ছেলে মো. অজুদ মিয়া।
জানা যায়, রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ঘোড়াডুম্বুর এলাকা থেকে অজুদ মিয়াকে গ্রেফতার করোঋ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজুদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, চুরি ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply