1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দ. সুনামগঞ্জে পাগলীর কোলজুড়ে নবজাতক

  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া বাজারে এক পাগলী মা হয়েছেন। রোববার পর্যন্ত চারদিন অতিবাহিত হয়েছে তাঁর সন্তান জন্মদানের।

জানাগেছে, পাগলী সাজনা গত বুধবার ফুটফুটে এক কন্যা সন্তানের জন্মদেন। কিন্তু এই সন্তানের জন্মদাতা পিতার পরিচয় এখনও পাওয়া যায়নি। রোববার দুপুরে পাথারিয়া বাজার এলাকায় দেখা যায় নিষ্পাপ কন্যা সন্তানকে বুকে জড়িয়ে বসে আছেন পাগলী সাজনা বেগম।

এই হৃদয় বিদারক ঘটনাটি নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা। এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সাজনা বেগম পাথারিয়া সুরমা হাই স্কুলের পাশে বেশির ভাগ দিন রাত্রিযাপন করতো।

বাজারে ভাটি থেকে আসা বেজ সম্প্রদায়ের ছায়ারুন বেগম নামের এক মহিলা জানান, সাজনা বেগমকে ইদানীং দেখতে পাচ্ছি সে গর্ভবতী অবস্থায় বাজারে ঘুরাঘুরি করছে, আমি তাহাকে কয়েক দিন যাবত সেবা যতœ করছি।

গত বুধবার সে আমার কুঁড়েঘরের পাশে এসে প্রসব বেদনায় কাতর হয়ে পড়ে। তখনই সে কন্যা সন্তানের জন্ম দেয়। এখন পর্যন্ত সে আমার ঘরে আছে। কিন্তু কে তার বাবা সে বলতে পারছে না।

এ ব্যাপারে পাথারিয়া বাজারে সভাপতি আলী নেওয়াজ জানান, এই পাগলী আমাদের বাজারেই থাকে। আমি ইতোমধ্যে চেয়ারম্যান ও ইউএনওকে বিষয়টি অবহিত করেছি।

অন্যদিকে, স্থানীয় এলাকার লোকজন এ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং একটি নবজাতকের ভবিষ্যত জীবন ও সুস্থতা লক্ষ্যে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com