1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দ.সুনামগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে আহত ২

  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৬১ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই সড়ক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন যাত্রী জাবেদ মিয়া (২৩) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের রাখিবুর রহমানের ছেলে।
অপর আহত সিএনজি চালিত অটোরিকশার চালক দুলাল আহমেদ (৩৮) সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামের আছির উদ্দিন তালুকদারের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি দিরাই রাস্তা থেকে ৩ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার জন্য দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে হেলাল মিয়ার দোকানের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় অটোরিকশা চালকসহ ১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সালেহ আহম্মদ এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com