1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

দ. সুনামগঞ্জে ১০ লাখ টাকার সরকারি ভবন বিক্রি হলো ১৪ হাজার টাকায়

  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ২৪২ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন দরপত্র ছাড়াই সাড়ে ১৪ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে। অথচ এই ভবন অন্তত ১০ লক্ষ টাকার বলে জানিয়েছেন অনেকেই। ভালভাবে প্রচার প্রচারণা চালিয়ে স্বচ্ছভাবে ভবনটি বিক্রি করা হলে অনেক বেশি টাকা পাওয়া যেত বলে মনে করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের এই টিন সেড ভবনটিতে ৪টি কক্ষ রয়েছে। উপরে উন্নত মানের টিন ব্যবহার করা হয়েছে। গত বছর এই বিদ্যালয়ের প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করে চালের প্রায় স¤পূর্ণ টিন বদল করে নতুন টিন লাগিয়েছেন কর্তৃপক্ষ, তাই চালের টিন এখনও নতুন রয়েছে। এই টিনগুলো এখন বিক্রি করলে দেড় থেকে দুই লক্ষ টাকা পাওয়া যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে এই ভবনটিতে ৫টি স্টীলের দরজা ও ১৯টি স্টীলের জানালা রয়েছে। দরজা ও জানালাগুলো এখনও অক্ষত অবস্থায় আছে। সেই সাথে চালে ব্যবহৃত উন্নত মানের কাঠ সহ সব মিলিয়ে ভবনটিতে প্রায় ১০-১২ লক্ষ টাকা মূল্যের মালামাল আছে।
স্কুলের প্রধান শিক্ষক অশোক রঞ্জন তরপদার জানান, সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান এই নিলাম দিয়েছেন। নিলামে ৪-৫জন লোক অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিমল দাস নামে একজনকে ১৪ হাজার ৫শত টাকায় মৌখিক ভাবে নিলাম দেওয়া হয়। তবে এই বিষয়টি স¤পূর্ণ শিক্ষা অফিসার স্যারের, এখানে আমার কিছু নাই।
এসএমসির সভাপতি আবুল হোসেন জানান, আমার সঠিক মনে নাই কত টাকায় নিলাম হয়েছে, তবে বিষয়টি শিক্ষা অফিসার ভাল বলতে পারবেন। তবে নিলামে আমি উপস্থিত ছিলাম।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান বলেন, আজ নিলাম দেওয়া হয়েছে, নিলামে ৪ জন অংশগ্রহণ করেছেন, এর মধ্যে সর্বোচ্চ দরদাতাকে আমরা মনোনিত করেছি কিন্তু এখনও ফাইনাল করি নাই। তিনি বলেন, ১৪ হাজার ৫শত টাকায় নিলাম দেওয়া হয়েছে। এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা পত্র-পত্রিকায় ও এলাকায় মাইকিং করে বিজ্ঞপ্তি দেই নাই। আমার অফিসের নোটিস বোর্ডে ও স্থানীয় ইউনিয়ন পরিষদে বিজ্ঞপ্তি দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com