1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

দ.সুনামগঞ্জ থানার পুলিশ কনস্টেবল সড়ক দুর্ঘটনায় নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৩১৭ Time View

স্টাফ রিপোর্টার ::
বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল ঈমান আলী (২০)। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়কের শহীদ তালেব সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী কাভার্ড ভ্যানের ঘাতক চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা ঈমান আলী মাত্র এক বছর আগে পুলিশ বাহিনীর চাকরিতে যোগ দিয়েছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুনাগঞ্জ থানার এএসআই মীর হোসেন ও পুলিশ কনস্টেবল ঈমান আলী থানা থেকে মোটর সাইকেলযোগে উপজেলার নোয়াখালি বাজারে ওয়ারেন্ট তামিল করতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ঈমান আলী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে দ্রুত প্রেরণ করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঈমান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহত এএসআই মীর হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে কাভার্ড ভ্যানটি পুলিশের মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে পালানোকালে জনতা গাড়িসহ চালক সুমন হোসেন (৩০) ও হেলপার রিপন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। চালক সুমন মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রাজুর কান্দি গ্রামের গিয়াস উদ্দিন পুত্র ও হেলপার রিপন মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানার লক্ষ্মীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ঈমান আলী মারা গেছেন। তিনি মাত্র এক বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com