1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

দ. সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা,চোলাই মদ সহ গাঁজা উদ্ধার,আটক ৩

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ২৪৪ Time View

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ইয়াবা,চোলাই মদ ও গাঁজা উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় এসআই ইমতিয়াজ সরকারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সর্দারপুর গ্রাম এলাকা হতে মাদক বিক্রয় কালে ২০(বিশ) পিছ ইয়াবা সহ মো. রাজু আহমদ (২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে কুতুবপুর গ্রাম হতে সঙ্গীয় অফিসার এএসআই মাহফুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৮ লিটার চোলাই মদ সহ রাহুল রবি দাস(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের রাম ভারত রবি দাসের ছেলে।
অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মো. আলা উদ্দিনে নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই জাকির হোসেন,এএসআই জিয়ার রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আক্তাপাড়া মিনাবাজার এলাকা হতে ৬ শত গ্রাম গাঁজা সহ আবুল হোসেন ওরপে আঃ হোসেন(৩৫) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন আক্তাপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com