1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ধর্মপাশায় দল থেকে অব্যাহিত চান দুই বিদ্রোহী প্রার্থী

  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৭ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় আসাদুজ্জামান রোকন ও বিপ্লব বিশ্বাস নামের দুই বিদ্রোহী প্রার্থীকে শোকজ করা হয়েছে। আসাদুজ্জামান রোকন নবঘোষিত মধ্যনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিপ্লব বিশ্বাস একই কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজের লিপ্ত হওয়ার অভিযোগ এনে শোকজ করেন। তবে দুই প্রার্থীই দল থেকে অব্যাহতি চেয়েছেন।
আসাদুজ্জামান রোকন চামরদানি ও বিপ্লব বিশ্বাস বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে বিপ্লব বিশ্বাস জানিয়েছেন তিনি গত বুধবার মধ্যনগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিতভাবে আবেদন করেছেন। এদিকে বৃহস্পতিবার যুবলীগের পদে থেকে নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার উপযুক্ত প্রমাণ পাওয়ায় দুই বিদ্রোহী প্রার্থীকে ৪৮ ঘন্টার মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
বিপ্লব বিশ্বাস বলেন, ‘গত বুধবার দল থেকে অব্যাহতি চেয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন করেছি। আবেদনটি সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়া হয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শ ও দলকে ভালোবাসি। কিন্তু আমাকে নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা ও মূল্যায়নের দিক বিবেচনা করে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোনো শোকজ নোটিশ পাইনি।’
এ ব্যাপারে আসাদুজ্জামান রোকনের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলে রোকনের ভাতিজা পরিচয় দিয়ে ফাহিম নামের একজন জানান, রোকন নির্বাচনী প্রচারণায় অন্য গ্রামে আছেন।
মধ্যনগর যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার বলেন, ‘বিপ্লব বুধবার লোক মারফত আবেদন পাঠিয়েছে। কিন্তু আমি সুনামগঞ্জ থাকায় তা আমার হাতে পৌঁছায়নি। রোকনও আজ (বৃহস্পতিবার) দল থেকে অব্যাহতি চাওয়ার বিষয়টি মুঠোফোনে আমাকে জানিয়েছে।’
জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ‘শোকজের জবাব পাওয়া না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com