1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ধর্মপাশায় নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা, চেয়ারম্যানসহ আহত ৫

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩২০ Time View

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের খালিসাকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। টিটু জানিয়েছেন, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের তিন ছোট ভাই এ হামলা করেছে। তবে মোস্তাক আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় টিটু তাঁর (মোস্তাক) ভাইদের ওপর হামলা করে গুরুতর আহত করেছে বলে পাল্টা অভিযোগ করেন।
গেল ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঞ্জিব রঞ্জন তালুকাদর টিটু বিদ্রোহী প্রার্থী হিসেবে মধ্যনগর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। নির্বাচনে মোস্তাক আহমেদ ও তার ভাইয়েরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নিয়ে টিটু ও মোস্তাকের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এদিকে স্থানীয় টুকের বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদের ছোট ভাই কামাল হোসেনকে পরিবর্তন করে টিটুর সমর্থিত নতুন কাউকে সভাপতি করা নিয়েও দ্বন্দ্ব চলছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে টিটুর চাচাতো ভাই বাবলু বিশ^াসকে মধ্যনগর বাজারে পেয়ে মোস্তাকের ভাই রেজাউল, কামালসহ কয়েকজন টিটুকে নিয়ে বিরূপ মন্তব্য করে। এতে বাধা দিলে বাবলুকে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাক আহমেদের ছোট ভাই রেজাউল, সুলেমান, জুয়েলের সাথে সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু ও তার লোকজন সংঘর্ষে জড়ায়। এতে টিটুসহ রেজাউল, সুলেমান, জুয়েল গুরুতর আহত হয়। পরে মধ্যনগর বাজারে মোস্তাক আহমেদের সমর্থিতরা টিটুর সমর্থক ও সাবেক ইউপি সদস্য মফিজ মিয়ার ওপর হামলা চালায়। এতে মফিজ মিয়া গুরুতর আহত হয়। আহতদের মধ্যে টিটু ও মফিজ মিয়া ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রেজাউল, জুয়েল কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এদিকে দুপুরে থেকে বিকেল পর্যন্ত উবদাখালী নদীর দুই পাড়ে দুপক্ষের লোকজন মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বলেন, ‘মধ্যনগর বাজারে যাওয়ার পথে দা, রাম দা, রড নিয়ে মোস্তাকের তিন ভাই আমার ওপর অতর্কিত হামলা চালায়। কেন এ হামলা করেছে তা জানি না।’
মোস্তাক আহমেদ বলেন, ‘আমার ভাইয়েরা নৌকার পক্ষে নির্বাচন করায় টিটু ও তার লোকজন আমার ভাইদের ওপর হামলা করে গুরুতর আহত করেছে।’
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com