1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

ধর্মপাশায় পাঁচ জুয়াড়ি আটক

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৫৪ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় (মধ্যনগর) জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গলইখালি গ্রামের মৃত সুরেশ সরকারের ছেলে সুজিত সরকার (৫০), মৃত সুধীর সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪০), বলরামপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে সাহেদ মিয়া (৩০), টেপিরকোনা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে ফৌজদার মিয়া (৫০) ও মাসকান্দা গ্রামের সুনীল সরকার ছেলে সমীরণ সরকার (৪০)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ৬ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন ‘গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com