1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ধর্মপাশায় বন্ধুর দায়ের কোপে প্রাণ গেল বন্ধুর

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৬৫৭ Time View

ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশায় বন্ধুর দায়ের কোপে মিলন মিয়া (৩৫) নামের আরেক বন্ধু খুন হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মিলন মিয়া রংপুরহাটি গ্রামের বাসিন্দা ফজর আলীর ছেলে রবিউল মিয়ার ঘনিষ্ট বন্ধু। মিলন মিয়া স্থানীয় একটি খাবারের দোকানে কাজ করে। বন্ধুত্বের সুবাদে একে অপরের বাড়িতে যাওয়া আসা করতো। গত শনিবার রাত ১১টার দিকে রবিউলের বাড়িতে দুই বন্ধুর মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে রবিউল ধারালো দা দিয়ে মিলনের পেটে কোপ দিলে মিলনের মৃত্যু হয়। ঘটনার পরপরই রবিউল পালিয়ে যায়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ধর্মপাশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com