1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৮ Time View

ধর্মপাশা প্রতিনিধি::
ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তরিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে ও স্থানীয় জনতা মডেল মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ১২টার দিকে হলিদাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, তরিকুলের ইসলামের বাড়িতে বৈদ্যুতিক সমস্যা ছিল। ওইদিন দুপুর ১২টার দিকে এ সমস্যা সমাধানের জন্য তার এক প্রতিবেশীসহ বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে উঠে যায় তরিকুল। খুঁটিতে থাকা অবস্থায় হঠাৎ সে বিদ্যুতায়িত হয়। পরে উদ্ধার তাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত বলে ঘোষণা করে।
সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com