1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ধর্মপাশায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, থানায় মামলা

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৯০ Time View

ধর্মপাশায় সুমাইয়া ওরফে আয়শা নামের ১১মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় আনোয়ার হোসেন বুলবুল নামের ওই পল্লি চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে ওই শিশুর মা আলফিনা বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। সুমাইয়া ওরফে আয়শা বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কাচু মিয়ার মেয়ে।
জানা যায়, আনোয়ার হোসেন বুলবুল দীর্ঘদিন ধরে গাছতলা বাজারে শিমুল মেডিসিন কর্ণারে বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছিলেন। সুমাইয়া ওরফে আয়শার কোমরের পিছনের দিকে একটি টিউমার দেখা দেয়। এই টিউমারের চিকিৎসা করাতে সপ্তাহখানেক আগে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে শিমুল মেডিসিন কর্ণারের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বুলবুলের কাছে নিয়ে আসা হয়। সুমাইয়ার এই টিউমার দেখে চিকিৎসক বলে আগামী এক সপ্তাহ পর তাকে নিয়ে আসতে। সে এই টিউমারের চিকিৎসা করতে পারবে। তার কথামতো ওই শিশুর মা ও দাদা সোমবার দুপুর ১২টার দিকে তাকে গাছতলা ২য় পৃষ্ঠায় দেখুন
বাজারে ওই পল্লি চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে পল্লি চিকিৎসক সুমাইয়ার টিউমারের অপারেশন করেন। অপারেশনে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং জ্ঞান ফিরে না আসায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় সুমাইয়ার ওই পল্লি চিকিৎসকও তার সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় ওই চিকিৎসক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ওই শিশুর মা বাদী হয়ে ৩০৪ ধারায় থানায় একটি মামলা করেছেন। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৪ ডিসেম্বর এ বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com