জগন্নাথপুর২৪ ডেস্ক:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি ব্যবসায়ী মো. আবদুল কাইয়ুম চৌধুরী ওরফে শফিক চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করায় ও অবৈধভাবে তালেব আলী নামের এক ব্যক্তি কর্তৃক মসজিদের জায়গা ‘দখল’ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মসজিদ সংলগ্ন সড়কে ধর্মপাশা সদর বাজার জামে মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লি সমাজ এ মানবন্ধনের আয়োজন করে।
উপজেলার আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার রুহুল আমীন তালুকদার, ধর্মপাশা বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, ধর্মপাশা বাজার মসজিদের খতিব হাফেজ বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হক প্রমুখ।
Leave a Reply