1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

ধর্মপাশায় সংঘর্ষে প্রভাষক নিহত

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৩০২ Time View

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জের ধরে আবু তৌহিদ জুয়েল (৪০) নামের এক প্রভাষক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি সেলবরষ ইউনিয়নের কায়িয়াম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রভাষকের নিজ বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন বিকেলে আ. রাজ্জাক ও তার ভাই হেলিমকে আটক করেছে পুলিশ।
জানা যায়, একই গ্রামের আ. খালেকের ছেলে আ. রাজ্জাকের সাথে আবু তৌহিদ জুয়েলের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু তৌহিদ জুয়েল গুরুতর আহত হলে বেলা ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পারিবারিক শত্রুতার জেরে আবু তৌহিদ জুয়েলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com