1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ধর্মপাশায় হাওরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৫০৪ Time View

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দেবেশ সরকার (৩৮) নামের এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। দেবেশ সরকার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাকড়দি গ্রামের জামিনী সরকারের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দেবেশ সরকারসহ আরো তিনজন জাল দিয়ে মাছ ধরতে নৌকা যোগে টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিলে যায়। রাত সাড়ে আটটার দিকে ঝড় শুরু হলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও দেবেশ সরকার ডুবে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবার বুধবার সকাল থেকে স্থানীয়রা কৈকেরকুরি বিলে তাকে খুঁজতে থাকে। পরে দুপুর দেড়টার দিকে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, হাওর থেকে দুপুরে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com