1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ধর্ষণের মিথ্যা মামলা করে ৫ বছরের দণ্ড পেলেন নারী

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রস্তম আলী এ রায় দেন।

ওই নারী যে মামলা করেছিলেন তাতে বলা হয়, গত বছরের ২২ জুন লিলিফা বানুর স্বামী ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামে তার খালার বাড়িতে ঘুরতে যান। ওইদিন রাতে খাওয়া-দাওয়া শেষে লিলিফা বানু তার ছেলে তানজিলকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে একই গ্রামের রুহুল আমিন বাড়ির প্রাচীর টপকে লিলিফা বানুর শয়ন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এসময় লিলিফার চিৎকারে পাশের ঘরে থাকা বোন ও বোন জামাই ছুটে এসে রুহুল আমিনকে ধরে ফেলেন। এ ঘটনায় ২৭ জুন লিলিফা বানু বাদী হয়ে রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী সমকালকে জানান, তদন্তে মামলাটির সত্যতা মেলেনি। বাদী গোপনে মামলাটি আপোস করেছিলেন। আদালত এ ঘটনা জানার পর মামলার বাদীকে জেলহাজতে পাঠিয়েছিলেন। সোমবার আইনজীবির মাধ্যমে আদালতে বাদী জামিন আবেদন করেন। মিথ্যা মামলা দায়ের করায় আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বাদীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামিকে মামলার দায় থেকে অব্যাহতিও দিয়েছেন আদালত।

জয়পুরহাট আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, গত মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে পরপর দু’টি ধর্ষণ মামলার বাদীকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই ধরণের ঘটনায় আবারও মামলার বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এটি একটি যুগান্তকারী রায়। এ রায়ের ফলে মিথ্যা মামলার প্রবণতা কমবে বলে আশা করছি।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com