1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরগুনায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় ধর্ষণের মামলা করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে— পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ( ৫২) ও তার ছেলে আরিফ (২১)।  রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মেয়ের বাবা নেই, আমি তরকারি বিক্রি করে রোজগার করে খাই। কাজের প্রয়োজনে সারাক্ষণ বাহিরে থাকতে হয়। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে নুরুল ইসলাম ও তার ছেলে।

ভুক্তভোগী কিশোরী বলেন, নুর ইসলাম আমাকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করেছেন। এ ঘটনা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ছেলে আরিফও আমাকে ধর্ষণ করে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। পরে বরগুনা থানার অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে একটি টিম পাঠিয়ে রাত সাড়ে ১২টায় প্রথমে নুর ইসলামকে থানায় ধরে আনে এবং আধাঘণ্টা পরে তার ছেলে আরিফকে আটক করে।

এ বিষয়ে বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম যুগান্তরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com