1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ২৭৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- শিবগঞ্জ উপজেলার জীবন, কেতাব, আলমগীর, নুরুল ইসলাম ও জেনারুল ডাক্তার।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার মনিরা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে আসামি জীবন ওরফে বাবু বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জীবন তার সহযোগী অপর আসামিদের সহায়তায় বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে মনিরা বেগমকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে।

পরের দিন দুপুর ২টার দিকে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত মনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য প্রমান শেষে আজ এই রায় ঘোষণা করেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com