1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

ধূপের আগুনে প্রাণ গেল শিশুর

  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ২৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধূপের আগুনে দগ্ধ হয়ে নবী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় তিনটি গরুও পুড়ে মারা গেছে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নবী একই এলাকার সুমন আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হঠাৎপাড়ায় এজাবুল হকের বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ধূপ জ্বালিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন নানি ও তার নাতি নবী।

পরে ওই ধূপ থেকে গোয়ালঘরে আগুন লেগে যায়। টের পেয়ে নানি ঘর থেকে বের হয়ে গেলেও শিশু নবী বের হতে পারেনি।

আগুনে দগ্ধ হয়ে গোয়ালঘরেই মারা যায় নাতি। এ সময় তিনটি গরুও পুড়ে মারা যায়। সেই সঙ্গে পুড়ে যায় বাড়ির অন্যান্য ঘরও।

পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com