মো. মোশারফ হোসাইন:
শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লগডাউনের কারনে ঘরে বসে থাকা ৩৩৫ জন কর্মহীন অসহায়দের মাঝে প্রতি জনকে নগদ ২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ও দুপুরের দিকে বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে কর্মহীন অসহায়দের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি’র পরামর্শে বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ব্যাবস্থাপনায় ইউনিয়নের ৩৩৫ জন কর্মহীনের মাঝে মোট ৬৭ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
উভয় বিতরণ অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, শ্রম বিষয়ক সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল ও সদস্য মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাফিজুল হকসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে মাঠে ৩ ফুট দূরে দূরে পূর্ব চিহিৃত স্থানে লোকজন বসিয়ে দেওয়া হয়। পরে তালিকা অনুযায়ী নাম ধরে ডাকলে, তারা এসে নেতৃবৃন্দের হাতে থেকে সহায়তা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেযান। নেতৃবৃন্দরা সহায়তা প্রদানের পাশাপাশি নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ আতঙ্কিত না হয়ে বরং সংক্রমণ রোধে সচেতনতার সহিত সবাইকে নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করতে বলেন। তাছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সকলকে আরও সতর্ক থাকতে ও অন্যদের সতর্ক করতে পরামর্শ দেন তাঁরা।
Leave a Reply