1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নকলায় ইমাম মোয়াজ্জেম পুরোহিতরা পেলেন প্রধান মন্ত্রীর উপহার

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৪৬ Time View

মো. মোশারফ হোসাইন-

শেরপুরের নকলা পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, পুরহিত ও কর্মহীন পরিবারের সদস্যদের হাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী তথা মানবিক সহায়তা তুলে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

২ মে শনিবার দুপুরের দিকে পৌর কার্যালয়ের সামনে জেলা পরিষদ থেকে পাওয়া প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিডি ক্লিন নকলা টিমের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৫৪টি মসজিদের ১০৭ জন ইমাম-মোয়াজ্জেম ও মন্দিরের ৩ পুরহিতসহ ৯০ টি কর্মহীন পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটে ৫ কেজি করে চাল, দুই কেজি করে আলু ও তেল, আধা কেজি করে ডাল দেওয়া হয়।

এসময় পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, সহসমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, সদস্য নাহিদুল ইসলাম রিজন, মকিব হোসেন মামুন ও ফজলে রাব্বী রাজন, পৌরসভার সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন, পৌর ওয়ার্ড কমিশনারগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com