1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নকলায় এতিমখানার ছাত্র-ওস্তাদ ও বৃদ্ধ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৫২৩ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে :

শেরপুর নকলায় এক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৯০ ছাত্র ও ওস্তাদ এবং দুটি সংগঠনের উদ্যোগে ১৩০ জন অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ৭নং টালকী ইউনিয়নে মুক্তি বাজার কুরআনের বাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের উদ্যোগে ও ৬নং পাঠাকাটা ইউনিয়নে বহুর্দী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এবং ৩নং উরফা ইউনিয়নে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার উদ্যোগে বাড়ি বাড়ি ঘুরে এসব বিতরণ করা হয়।

টালকী ইউনিয়নের মুক্তি বাজার কুরআনের বাণী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর সভাপতিত্বে ৯০ জন এতিম ছাত্র এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ওস্তাদদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আকন্দ, মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা খন্দকার মহিউদ্দিন, ঢাকাস্থ শেরপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল সরকার, স্থানীয় মো. জুয়েল মিয়াসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাছাড়া পাঠাকাটা ইউনিয়নের বহুর্দী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে ইউনিয়নের ১০৫ জন অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের মাঝে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্য আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সমিতিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অনেকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে উরফা ইউনিয়নে নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার পক্ষ থেকে ২৫ জন অসহায় বৃদ্ধ, পঙ্গু ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে চাউল, আলু, সাবানসহ বিভিন্ন সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু, সংস্থাটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উসমান গনি পারভেজ, সদস্য আব্দুল হাকিম, ফিরুজ উদ্দিন, রমিজ উদ্দিন, খোরশেদ আলম, জনি ফরাজী, রুকন উদ্দিন ও মাসুদ আহমেদ নিলয় প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com