মো. মোশারফ হোসাইন:
শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের স্থায়ীবাসিন্দা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের চাকরি জীবিদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তা স্বরূপ খাদ্য ও সাহরী-ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে বাড়ি বাড়ি ঘুরে এসকল সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার উরফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (শালখা, চকপাড়া, চান্দের কান্দা) গ্রামের ৬০ জন অতিদরিদ্র, অসহায়, অসুস্থ্য, প্রতিবন্ধী ও বিধবা মহিলাদের মাঝে এসব বিতরণ করা হয়। এসকল খাদ্য ও সাহরী-ইফতার সামগ্রী ক্রয়ে যে বা যারা আর্থিক সহায়তা করেছেন তাদের মধ্যে নকলা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত পরিবার পরিকল্পনা সহাকারী জহিরুল ইসলাম, বারমাইশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন মাষ্টার, কৃষি অফিসার পলাশ মিয়া, পুলিশ বিভাগের এসআই মাহমুদুল হাসান সুমন ও পুলিশ সদস্য মিন্টু মিয়া, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক মোতালেব বি.এসসি, স্বাস্থ্য সহকারী সুহেল মিয়া, করকমিশনে কর্মরত জিয়াউল হক, রোকন উদ্দিন ও শ্যামল; নির্বাচন অফিসে কর্মরত আজাহার হোসেন, কীটনাশক কোম্পানীর প্রতিনিধি ইসমাইল হোসেন, ঔষধ কোম্পানীর প্রতিনিধি সোহাগ মিয়া, দলিল লেখক ফরিদুল ইসলাম, বেসরকারি কোম্পানীতে কর্মরত নয়ন ও রোকন উদ্দিনসহ ওসমান গণি ও মতিন মিয়ার নাম উল্লেখযোগ্য।
নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রভাবে অঘোষিত লকডাউনের কারনে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে তাঁরা এরই মধ্যে অর্থ সংগ্রহের কাজ শুরু করেছেন। তাছাড়া চলমান রোজাতে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ অব্যাহত রাখাসহ আগামী ঈদুল ফিতরে অতিদরিদ্র অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাদের মধ্যে অনেকে জানান।
Leave a Reply