1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:

নকলায় তাবুতে থাকা অসহায় বেদে পরিবারের পাশে সেচ্ছাসেবী সংগঠন

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৮৭ Time View

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ভ্রাম্যমান তাবুতে থাকা কর্মহীন একান্ত অসহায় বেদে পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নির্দেশনা, সার্বিক সাহায়তা ও পরামর্শে ৭ মে বৃহস্পতিবার সকালে ‘বিডি ক্লিন নকলা’ এর সদস্যরা গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের পাশে তাবুতে থাকা বেদে পরিবারের মাঝে অন্তত এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এসময় উপজেলা সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ‘বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, স্বেচ্ছা সেবক নাহিদুল ইসলাম রিজন, ফজলে রাব্বী রাজন, শামীম আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফয়েজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। তাছাড়া এদিন দুপুরের দিকে নকলা ও ফুলপুর উপজেলার সীমান্তবর্তী ৪নং গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামের এক মাঠে তাবুতে অবস্থান করা করোনার কারনে কর্মহীন অসহায় ১৪টি বেদে পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে যান তাঁরা। এসময় সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন, স্বেচ্ছা সেবক নাহিদুল ইসলাম রিজন, ফজলে রাব্বী রাজনের সাথে নতুন করে অংশ গ্রহন করেন সংগঠনটির সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ।

অন্যদিকে, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমাজ সেবক মানবাধিকার নেত্রী রাজিয়া সামাদ ডালিয়ার নিজস্ব অর্থায়নে দেওয়া মানবিক সহায়তা নকলার বিভিন্ন এলাকার কর্মহীন একান্ত অসহায়দের হাতে পৌঁছে দিয়েছেন নকলা অসহায় সহায়তা সংস্থার সদস্যরা। এ সময় উপজেলা সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সংগঠনটির সভাপতি শামীম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নির্দেশনা ও পরামর্শক্রমে নকলা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় অভুক্ত পরিবারের খোঁজার কাজে তাঁরা দিন রাত ছুটে চলছেন। কোন এলাকায় কোন অসহায় অভুক্ত পরিবারের সন্ধান পেলে এবং এ খবর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নিকট পৌঁছালে, তিনি তাৎক্ষণিক উপজেলা ত্রাণ তহবিল তথা সহায়তা সেল থেকে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছেন ওই সকল অভুক্ত পরিবারের বাড়িতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com