মো. মোশারফ হোসাইন, শেরপুর থেকে:
শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে বিডি ক্লিন নকলা’র উদ্যোগে পত্রিকার হকার মো. উজ্জল মিয়াকে পিপিই সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। ১০ মে রোববার দুপুরে নকলা ডাক বাংলো চত্তরে সংগঠনটির বিডি ক্লিন নকলার সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উজ্জল মিয়ার হাতে পিপিই, মাস্ক, গ্লাভস, মাথার টুপিসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক দুইজনের নিজস্ব তহবিল থেকে পাওয়া ৭০০ টাকা উজ্জল মিয়ার হাতে তুলে দেওয়া হয়।
এসময় বিডি ক্লিন নকলার সহসমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, জেলা পরিষদের সদস্য মো. ছানোয়ার হোসেন, বিডি ক্লিন নকলা’র সদস্য ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ আল আরাফাত, বায়েজিদ বোস্তামী, সাব্বির আলম প্রান্ত, রাকিবুর রহমান, রুকনুজ্জামান, ফজলে রাব্বী রাজন, নাহিদুল ইসলাম রিজন, নূর হোসাইন ও মো. মোশারফ হোসাইন, জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠনটির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লালন, সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ, সহসভাপতি সাব্বির আলম প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, অর্থবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
পত্রিকা বিলি করার জন্য উপজেলার একমাত্র পত্রিকা হকার উজ্জল মিয়া বলেন, আমিই একমাত্র লোক যে নাকি, করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে সকল সরকারি বেসরকারি অফিসসহ উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পেশা শ্রেণীর লোকদের কাছে দেশ-বিদেশের খবর নিয়ে প্রতিদিন হাজির হই। কিন্তু আজকের আগ পর্যন্ত করোনা থেকে আমার জীবনের নিরাপত্তার জন্য কোন প্রকার সুরক্ষা সামগ্রী ছিলোনা। রোববার বিডি ক্লিন নকলা’র পক্ষ থেকে পিপিই, মাস্ক, গ্লাভস, মাথার টুপিসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী পেয়ে আজ থেকে কিছুটা হলেও করোনা ভাইরাস থেকে সুরক্ষিত হলেন বলে তিনি মনে করছেন।
Leave a Reply