মো. মোশারফ হোসোইন, শেরপুর:
শেরপুরের নকলায় করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ মোকাবিলায় নকলা পৌরসভার উদ্যোগে সয়ংক্রিয় জীবাণু নাশক ২টি স্প্রে মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পৌর বাজারের প্রবেশদ্বারে (কাচারি মোড় ও নকলা উত্তর বাজার মোড়) এ মেশিন ২টি স্থাপন করা হয়। নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সয়ংক্রিয় জীবাণু নাশক স্প্রে মেশিনের গেইট দিয়ে প্রবেশ করার মাধ্যমে এসব মেশিনের কার্যকারিতা উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, পৌরসভার সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, টিকাদান সুপার ভাইজার মোখলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিন নকলা’র স্বেচ্ছাসেবক নাসির উদ্দিন ও ফজলে রাব্বী রাজনসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র হাফিজুর রহমান লিটন জানান, করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ মোকাবিলায় এই প্রথম নকলা পৌরসভার উদ্যোগে নকলা শহরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে সয়ংক্রিয় জীবাণু নাশক ২টি স্প্রে মেশিন স্থাপন করা হলো। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভার উদ্যোগে পৌরশহর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে পৌর সভার প্রতিটি ওয়ার্ডবাসী ও সকল মসজিদ-মন্দিরে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, সাবান, সচেতনতা মূলক লিফলেট জীবাণু নাশক বিতরণ, মাইকিং করা, শহরের গুরুত্বপূর্ণ সড়কে জীবাণু নাশক স্প্রে করাসহ বিডি ক্লিন নকলা’র ইমার্জেন্সি টিমের ১০ স্বেচ্ছাসেবক ও পৌর কর্মকর্তাদের মাঝে পিপিই, পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক বিতরণ করাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে বিভিন্ন কার্যক্রম এখনও চলমান আছে বলে তিনি দাবী করেন। তাছাড়া সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণরোধে ঘরে বসে থাকা কর্মহীন, বেকার ও অসচ্ছ্বল পরিবারের মাঝে জি.আর-এর অনুদান বিতরণ ও প্রধান মন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বাড়ী বাড়ী ঘুরে পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, পৌরসভার উদ্যোগে সয়ংক্রিয় জীবাণু নাশক ২টি স্প্রে মেশিন স্থাপন করার বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এমনসব উন্নয়ন মূলক কাজের কারনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন সফল মেয়র হিসেবে জনমনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছেন বলে তিনি মনে করেন।
Leave a Reply