1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নকলায় বিভিন্ন পেশাজীবীদের মাঝে নানান সেবা দিচ্ছে অসহায় সহায়তা সংস্থা

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৭৭ Time View

মো. মোশারফ হোসাইন-
শেরপুর জেলার নকলা উপজেলায় “নকলা অসহায় সহায়তা সংস্থা (নঅসস)” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়রা পাচ্ছেন বুহুমূখী সেবা। নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ ও প্রতিকারে তাদের সেবার মাত্রা ও পরিধি বাড়ানো হয়েছে।

সংগঠনটির নিয়মিত সেবা দানের মধ্যে স্বেচ্ছায় অসহায়দের সার্বিক সহায়তা প্রদান করা, কন্যা দায়গ্রস্থ দরিদ্র বাবা-মা কে সহায়তা করা, সামাজিক মসজিদ-মাদরাসার মাধ্যমে ইসলামী দ্বীনি শিক্ষা প্রচার করা, এসকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্বেচ্ছায় মাটি ভরাট করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গীনায় ও রাস্তার পাশে ফলসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাৎসরিক মেধাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা, গ্রামীন ভাঙ্গা রাস্তা-ঘাট মেরামত করা, চোখের সমস্যায় ভোগছেন এমন দরিদ্রদের চোখের চিকিৎসা করানোসহ অসহায়দের যেকোন রোগে সহায়তা প্রদান করা ও অসহায়দের জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সে করে যাতায়াতের মাধ্যমে সুচিকিৎসা নিশ্চিত করা, বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষ্যে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করা উল্লেখযোগ্য।

নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ রোধ ও প্রতিকারে আগের চলমান সেবার সাথে বেশ কিছু সেবা নতুন যুক্ত করা হয়েছে। নতুন সংযুক্ত করা সেবা গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- কর্মজীবী তবে করোনা ভাইরাসের কারনে লকডাউনে থাকা কর্মহীন হয়ে পড়া ৫ জন পুরুষ শ্রমিক দিয়ে ভ্যানে করে ভ্রাম্যমান দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী ন্যায্যদামে বিক্রির ব্যবস্থা করা এবং ৩ জন বিধবা কর্মক্ষম নারীদের দিয়ে বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের পণ্য সামগ্রী বিক্রি করানো, এতে করে একদিকে মানুষ ঘরে বসে থেকে পাচ্ছেন তাদের চাহিদা অনুযায়ী পণ্য সামগ্রী, অন্যদিকে আয়ের পথ খোঁজে পেয়েছেন কর্মহীন অনেকে।

তাছাড়া করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতা মূলক ৫০০টি লিফলেট বিতরণ, বাজার, মসজিদ, মন্দির, দোকানপাঠসহ বিভিন্ন জনবহুল এলাকা ও পরিবহনে করোনা সংক্রমণ রোধে সপ্তাহ ব্যাপী জীবাণূনাশক স্প্রে করা, স্বেচ্ছা শ্রমে অসহায়দের বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন তারা। সংগঠনের উদ্যোগে ৭জন অসহায় দরিদ্রকে পুনর্ভাসন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের পরামর্শে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শতাধিক ভিক্ষুককে পরিবেশ বান্ধব কাগজের ঠুঙ্গা বানিয়ে বাজার জাত করার মাধ্যমে পুনর্ভাসন করতে ঠুঙ্গা বানানো ও বাজার জাত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করেন তারা।

প্রশাসন কর্তৃক ঘোষিত লকডাউন নিশ্চিত করতে কৃষকের চাহিদা অনুযায়ী ধান কাটার শ্রমিক সরবরাহ করা, বিশেষ ও গুরুত্বপূর্ণ লোকদের মোবাইলের মাধ্যমে চাহিদা জেনে সে অনুযায়ী নিত্যপণ্য ক্রয় করে তা যথাসময়ে বাড়িতে পৌঁছে দেওয়ার মতো জনহিতকর কাজ করায় তারা সকলের নজর কেড়েছেন। বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ ও এর প্রাদুর্ভাব কমাতে লোকজনকে বাসা-বাড়িতে রাখতে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে মানুষজনকে বুঝিয়ে সচেতন করা, দোকানপাঠে জনসমাগম বন্ধ করা, অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হতে না দেওয়া বর্তমানে তাদের নিয়মিত কাজ।

সংগঠনের সভাপতি শামীম আহমেদ জানান, উপজেলা সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ও শিক্ষক সাংবাদিক মো. মোশারফ হোসাইনের পরামর্শে তারা কয়েক বছর যাবত উপজেলার অসহায়দের সংগঠনের মাধ্যমে বিভিন্ন ভাবে সেবা সহায়তা দিয়ে আসছেন। গত বছর তারাই জেলার প্রথম দরিদ্রদের ১১ একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এবছর তাদের সংগঠনের মাধ্যমে ৫০-৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১৫ একর থেকে ২০ একর জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। এপর্যন্ত তাদের অ্যাম্বুলেন্স দিয়ে ৯৬টি রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। তবে যাদের সামর্থ আছে তারা উপযুক্ত ভাড়া দিলেও, অসহায়দের জন্য শুধু জ্বালানি খরচ নেওয়া হয়েছে, আর একান্ত অসহায়দের জন্য এই সেবাটি সম্পূর্ণ ফ্রি। তিনি আরও জানান, চলমান ভয়াল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ জনকে বাসা-বাড়িতে রাখতে উপজেলার বিশেষ ও গুরুত্বপূর্ণ অন্তত ৮টি পরিবারের নিত্যপণ্য ন্যায্য দামে কিনে নিয়মিত পৌঁছে দেওয়া হচ্ছে। চলমান ক্রান্তিকালে কৃষকদের বাড়িতে রাখতে তারা অন্তত ৬৫-৭৫ জন কৃষি শ্রমিক তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন; সারা বোরো আবাদ এই কার্যক্রম চলবে বলে তারা জানান। উপজেলার ৩০ জন প্রতিবন্ধীকে করোনা কালীন পুরো সময় খাবার দিয়ে যাবেন। তাছাড়া উপজেলার কর্মহীন অর্ধশত পরিবারে এককালীন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। এই মহতী কাজে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান তাদেরকে পরামর্শসহ সার্বিক সহায়তা দিচ্ছেন বলে শামীম জানান। তিনি বলেন, আমরা গরীব দুঃখী, অসহায়, প্রতিবন্ধী ও এতিমদের মুখে হাসি দেখেই তৃপ্ত হই।

এবিষয়ে শিক্ষক সাংবাদিক মো. মোশারফ হোসাইন জানান, বেশ কয়েক বছর আগে অসহায় মানুষের ইহকালীন সহায় শামীম আহমেদ এক অসহায় মহিলাকে সাধ্যানুযায়ী সহায়তা করে, এই মর্মে একটি লেখা লিখে তার টাইম লাইনে পোষ্ট দিলে তাঁর নজরে আসে। পরে তিনি শামীমকে অসহায়দের সহায়তা দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন করার পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী নকলা অসহায় সহায়তা সংস্থা নামে নতুন একটি সংগঠনের আত্ম প্রকাশ করেন। এর পরে তাদের আর পিছনে তাকাতে হয়নি। নকলা উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ জানান, শামীম বয়সে ছোট হলেও তার চিন্তা চেতনা ও কর্মপরিধি অনেক জ্ঞানী গুণি ও স্বচ্ছলদের চেয়েও অনেক ওপরের স্থানে উঠেঋে। তাদের মহতী বিভিন্ন কাজে মুগ্ধ হয়ে সমাজের অনেকে সার্বিক সহায়তা দিয়ে আসছেন বলে তিনি জানান। দেশের প্রতিটি এলাকায় নকলা অসহায় সহায়তা সংস্থার মতো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠলে দেশে কোন অসহায় মানুষ কোন প্রকার কষ্টে থাকবে না বলে তিনি মনে করেন৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com