1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

নকলায় ভটভটিতে ওঠার সময় পড়ে গিয়ে নিহত ১

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৭৮৮ Time View

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় চলন্ত ভটভটিতে ওঠার সময় পড়ে গিয়ে আসিফ মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের আব্বাছ আলীর ছেলে। চালকের অজান্তে ভটভটিতে ওঠে ঘুরা ঘুরিতে মঝাকরা হলোনা সদা হাস্যোজ্জল দুরন্ত আসিফের।

পরিবার সূত্রে জানা গেছে, আব্বাছ আলীর ৩ ছেলের মধ্যে আসিফ ছিলো সবার ছোট সন্তান। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার সকালে আব্বাছ আলীর বাড়ির পাশ দিয়ে খর বহনকারী ভটভটি যাওয়ার সময় চালকের অজান্তে পিছন থেকে ভটভটিতে ওঠার সময় হাত ফসঁকে পাকা রাস্তায় পড়ে গিয়ে আসিফ গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহতের পরিবারের সুপ্রতিবেশী ছাত্রলীগ নেতা ধনাকুশা এলাকার সোয়েব মাহমুদ রিসাত এ প্রতিবেদককে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। এমন ঘটনা শিশুদের দুরন্তপনার ক্ষতিকর একটি কুফল বলে অনেকে মন্তব্য করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, নিহতের পরিবারের পক্ষথেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায়, নকলা থানায় এখনো কোন প্রকার মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com