1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নকলায় সিনিয়র নৌ-সচিবের মানবিক সহায়তা প্রদান

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪৪২ Time View

মো. মোশারফ হোসাইন:

শেরপুরের নকলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বিরাজমান থাকায় কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে মানবিক সহায়তা স্বরূপ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৪ এপ্রিল শুক্রবার দুপুরের দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে পৌর এলাকার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান করাসহ গনপদ্দী ইউনিয়নের, উরফা ইউনিয়নের ও গৌড়দ্বার ইউনিয়নের অসহায় পাঁচ শতাধিক কর্মহীন লোকের মাঝে প্রতিজনে ৫০০ টাকা করে এবং বিতরণকালে তাৎক্ষণিক উপস্থিত হওয়া আরও শতাধিক অসহায় কর্মহীনদের প্রতিজনের মাঝে বাজারে নতুন আসা ২০০ টাকা মূল্যের কাগজের নোট মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক নিজে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন।

এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল, উরফা ইউপির সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, গৌরদ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন খান, সাধারণ সম্পাদক প্রভাষক মো. মোশাররফ হোসেন লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

আজকে দেওয়া এ সহায়তা রামাদানের বরকত হিসেবে গন্য হবে বলে অনেকে মনে করছেন৷ মানবিক সহায়তার টাকা গুলো পরিবার পরিজনের সাহরী ও ইফতারের জন্য খরচ করতে সহায়তা নেওয়া মুসলমানদের অনুরোধ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com