1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

নকলায় স্বাস্থ্য বিভাগের অর্থায়নে ১৫০ অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪৮২ Time View

মো. মোশারফ হোসাইন:

শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২২-২৯) এপ্রিল ২০২০ইং উপলক্ষ্যে উপজেলার কর্মহীন ১৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও অর্থায়ানে, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মহীন এসব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজ, লবন, আলু ও মুড়ি বিতরণ করা হয়।

এসময় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এএসআই রতন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই আব্দুর রহিম, মেডিকেল টেকনোলজিস্ট মো. আবু কাউছার বিদ্যুৎ, বিডি কিন নকলার স্বেচ্ছাসেবকবৃন্দসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য ও প.প বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান জানান, নভেল করোনা ভাইরাস (কভিট-১৯) এর প্রভাবে সারা বিশ্ব প্রায় স্থবির হয়ে পড়েছে। এ ভাইরাস জনিত বৈশ্বিক মহামারীর হাত থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘোষিত লকডাউন চলছে; যদিও সারাদেশ ব্যাপী চলছে অঘোষিত লকডাউন। ফলে খেটে খাওয়া নিন্ম ও নিন্মমধ্য আয়ের মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় খেটে খাওয়া নিন্ম ও নিন্মমধ্য আয়ের কর্মহীন মানুষের জীবনমানের দিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিণ্ন দপ্তর-অধিদপ্তরের পক্ষথেকে সারাদেশ ব্যাপী খেটে খাওয়া কর্মহীন লোকদের হাতে মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও অর্থায়ানে, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির তত্বাবধানে নকলার দেড়শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com