1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নতুন মোবাইল কোর্ট সংশোধন আইনে দোষ স্বীকার না করলেও শাস্তি দেয়া যাবে

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০১৫
  • ৪৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মোবাইল কোর্ট (সংশোধন আইন)-২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে বিচার কাজ পরিচালনা করতে পারবেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৫ এর খসড়া এবং পাট আইন ২০১৫ এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁঞা এ কথা জানান।
সচিব জানান, মোবাইল কোর্ট আইনটি প্রণীত হয়েছিল ২০০৯ সালে। এর উদ্দেশ্য ছিল খাদ্যে ভেজালবিরোধী অভিযান, নকলমুক্ত পরীক্ষা, ইভটিজিং প্রতিরোধ, জনসাধারণের জানমালের নিরাপত্তা ও নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি। কিন্তু এসব ঘটনার বিচার সংশ্লিষ্ট ব্যক্তি দোষ স্বীকার না করলে শাস্তি দেয়া যেতো না। বর্তমান সংশোধিত আইনে দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক ঘটনার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোষীদের সাজা দিতে পারবেন।
সচিব জানান, এই আইনের ফলে মোবাইল কোর্ট কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে এবং জনগণ তার সুফল পাবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংশোধিত আইনে বিচার কার্য পরিচালনার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা যাবে। এছাড়া, বিচারে বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারবেন ম্যাজিস্ট্রেটরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com