1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মতলবে সিজারিয়ান অপারেশনের পর নবজাতককে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেছেন এক দরিদ্র মা। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালস এইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কয়েক দিন আগে ঘটনাটি ঘটেছে। বুধবার রাতে নবজাতকের স্বজনরা হাসপাতালে এসে কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়।

নবজাতকের মায়ের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের ২৬ হাজার টাকার বিল পরিশোধ করার সামর্থ্য না থাকায় আদরের সন্তানকে কৌশলে বিক্রি করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কাঁদতে কাঁদতে তিনি বাড়ি চলে যান। হাসপাতালের বিল পরিশোধের সামর্থ্য না থাকায় তারা প্রতিবাদও করতে পারেননি।

ভুক্তভোগীরা জানান, মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের দিনমজুর আলমের স্ত্রী তামান্না বেগমের প্রসবব্যথা উঠলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ২৬ জানুয়ারি ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনে পুত্রসন্তান হয়। ২৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রিলিজের সময় ক্লিনিক থেকে ২৬ হাজার টাকা বিল চাওয়া হয়।

ওই টাকা পরিশোধ করার সামর্থ্য ছিল না দরিদ্র দম্পতির। এ অবস্থায় ছেংগারচর বাজারের ব্যবসায়ী কাউসারের মাধ্যমে এক নিঃসন্তান দম্পতির কাছে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন তারা। কিন্তু সন্তান বিক্রির পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তামান্না। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে প্রতিদিন কাঁদছিলেন ওই মা। রাতের বেলায় হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠে সন্তানকে খুঁজতে থাকেন। আবার অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে আবার ‘আমার মানিক মানিক’ বলে বিলাপ করেন।

হাসপাতালের ব্যবস্থাপক লিমন সিকদার দাবি করেন, সিজারিয়ান অপারেশন তাদের এই হাসপাতালে হয়েছে। কিন্তু বাচ্চা বিক্রির বিষয়টি তাদের জানা নেই। মতলব উত্তরের ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি জেনেছেন তিনি। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌজন্যে সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com