1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের নবীগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি সিএনজিকে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) নবীগঞ্জ পৌরসভার শেরপুর রোডে এই অভিযান চালানো হয়। এছাড়া হবিগঞ্জ রোডের বিভিন্ন পয়েন্টে ও সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ভাড়ায় ফিরে না গিয়ে তারা অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। এজন্য তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ। সরকারের নির্দেশনা না মেনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আগামীকাল মঙ্গলবার থেকে প্রয়োজনে যানবাহন আটক করা হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com