1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

নবীগঞ্জে ঈদের রাতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৫৫০ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:;

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে ছালেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার  ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামস্থ নিজ বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছালেমা বেগম ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

যেখানে ঈদের আমেজ থাকার কথা সেখানে আজ নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে  কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন মিয়ার দু’টি বাড়ি রয়েছে। তিনি অন্য বাড়িতে রাত্রী যাপন করেন।

আর ছালেমা বেগম প্রতিদিনের ন্যায় মেয়ে শান্তা বেগমকে নিয়ে একা বাড়িতে ঘুমান। রোববার  ভোরে মেয়ে শান্তা বেগমের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা গলা কাটা অবস্থায় ছালেমা বেগমের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এস আই মো. সাঈদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই নির্মমভাবে মহিলাকে হত্যা করা হয়েছে, কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ চলছে, অবশ্যই খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com