1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই

  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৩০৭ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জের পল্লীতে এক ঔষধ কোম্পানীর প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। স্থানীয় সূত্রে জানা যায়,বিকন ফার্মাসিউটিক্যালস এ কর্মরত ইনাতগঞ্জ প্রতিনিধি সুকান্ত গত বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার সময় কোম্পানীর ঔষধ বিক্রির ১লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে মাসিক সভায় যোগ দিতে এবং অফিসে টাকা জমা দিতে সিলেট যাচ্ছিলেন। তিনি শেরপুর যাওয়ার উদ্যেশ্যে সৈদপুর থেকে একটি সিএনজি (অটোরিক্সা) গাড়ীতে উঠেন। এ সময় পেছনের সীটে ২জন যুবক বসা ছিল। সিএনজিটি কিছু দুর গিয়ে বিকল্প রাস্তা দিয়ে সুকান্তর বুকে ছুরি ধরে ও মুখ চেপে ধরে বিবিয়ানা পাওয়ার প্লান্টের কাছে নির্জন জায়গায় নিয়ে যায়। এ সময় সুকান্ত ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করার এক পর্যায়ে চালকসহ ৩ছিনতাইকারী তার শরীরে প্রায় ১০টি ছুরিকাঘাত করে ১লক্ষ ৭০হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত সুকান্তকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com