1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে গ্রাম পুলিশের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ২০৬ Time View

নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেম নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রবিবার ১৩-জুলাই রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় পানিউমদা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাবুল মিয়া তাকে আটক করে। আটক আবুল কাশেম মৌলভীবাজার জেলার নিজ আতানগীরি গ্রামের জমসেদ উল্লাহর ছেলে। নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, আবুল কাশেম রাতে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে সিএনজি অটোরিক্সা করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় গ্রাম পুলিশ বাবুল মিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে গোপলার বাজার তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com