1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুরের ২ ভূঁয়া সাংবাদিক নবীগঞ্জে আটক

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ৩৫১ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাতকার টিভি চ্যানেলে প্রচার করার কথা বলে টাকা আদায়কালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২ ভূয়া সাংবাদিককে জনতা আটক করে পরে মুছলেখায় ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনাটি নিয়ে নবীগঞ্জ তোলপাড় সুষ্টি হয়েছে।
জানাযায়, আগামী ২৮ শে মে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ১৩ নং পানি উমদা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহিদ আহমদ চৌধুরীর কাছ থেকে টিভি সাংবাদিক পরিচয় দিয়ে গতকাল শনিবার দুপুরে সুনাগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের মতিউর রহমানের পুত্র ফরহাদ আহমদ এবং একই উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল নুরের পুত্র শাহিন মিয়া প্রার্থীর স্বাক্ষাতকার প্রকাশ করার কথা বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে । এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে জনতা তাদের আটক করে সাংবাদিক পরিচয়পত্র দেখতে চান। কিন্তু আটককৃত ভূয়া সাংবাদিক এ সময় তাদের কোন পরিচয়পত্র দেখাতে পারেনি। তাদের কাছ থেকে এ সময় ২টি ক্যামেরা ও ১ টি ট্যাব জব্দ করে । পরে তাদের মুছলেখা ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com