1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নবীগঞ্জে ডুবা থেকে ৬ বছর বয়সী শিশু জিসানের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০১৬
  • ৪৮২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে
নবীগঞ্জের পল্লীতে নিখোঁজের ৯ ঘন্টা পর একটি ডুবা থেকে জিসান আহমেদ নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে।
গত শুক্রবার রাত ৮টর দিকে শিশু জিসানের মৃত দেহ উদ্ধার করা হয়। জিসান ওই গ্রামের মৃত আনহার মিয়ার ছেলে। তবে ডুবার পানিতে পড়ে নাকি অন্য কোন ভাবে শিশু জিসানের মৃতু হয়েছে তা কেউ বলতে পারছেনা। এ নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকাদিপুর গ্রামের মেম্বার প্রার্থী খালেদ হোসেন দুলনের ভাতিজা ও মৃত আনহার মিয়ার শিশু সন্তান জিসান গত শুক্রবার সকাল ১১টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। সারা দিন তাকে আত্মীয় স্বজনসহ গ্রামের বিভিন্ন স্থানে খুঁজাখুজিঁ করেও কোন সন্ধান পাওয়া যায়নি জিসানের। পরিবারের লোকজন খুজাঁখুজিঁর এক পর্যায়ে রাত প্রায় ৮ টার দিকে তাদের বাড়ি পার্শে স্থানীয় বনকাদিপুর জামে মসজিদের নিকস্থ শেরখাই নদীর ডুবায় শিশু জিসানের মৃত দেহ দেখতে পান। এ সময় মৃত দেহটি ডুবা থেকে উদ্ধার করে আনা হয়। পিতৃহারা শিশু জিসানের অকাল মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে চলছে আহাজারী।
বনকাদিপুর গ্রামের বাসিন্দা ও দিঘলবাক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরিচালক মনসুর আহমেদ নাইম জানান, জিসান সকালে নিখোঁজ হয়েছিল। তাকে সারা দিন খুজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি। রাত ৮টার দিকে একটি ডুবার পানিতে তার মৃত দেহ পাওয়া গেছে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে কেউ বলতে পারছে না। রাত ১১টার সময় শিশুদের পারিবারিক কবর স্থানে দাফন করার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com