1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহত ৩

  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০৩ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে হাইয়েস গাড়ী ও পিকআপের মুখোমুঁখি সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। অপর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সবজি ব্যবসায়ী আব্দুল কাইয়ুম(৪৮) ও তার সঙ্গী ফুলজার উদ্দিন(৩০)কে সাথে নিয়ে একটি পিকআপ গাড়ী নিয়ে সবজি ক্রয় করতে মেলা বাজার যাচ্ছিলেন। তাদের পিকআপটি ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জালালপুর নামক স্থানে গিয়ে পৌছলে চলন্ত একটি হাইয়েস গাড়ী মুখোঁমুখিঁ সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের হাসপাতালে প্রেরন করেন। রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত আব্দুল কাইয়ুম এর মহাজন সিরাজ উদ্দিন জানান,আব্দুল কাইয়ুম এর অবস্থা আশংকাজন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ হাইয়েস গাড়ীটি আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com